1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. khannasirmd060@gmail.com : Md Nasir Khan : Md Nasir Khan
  4. kayeasahmedpvms@gmail.com : khdsfggggg :
  5. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  6. mkauser719@gmail.com : mawlana sheikh kausar ahmad : mawlana sheikh kausar ahmad
  7. moshiur.rupayancityuttara@gmail.com : Moshiur rupayan City : Moshiur rupayan City
  8. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  9. notunpothshop@gmail.com : Notun Poth : Notun Poth
  10. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের দরজা বন্ধ : রায়হান আমিন রনি

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের কোনো দরজা খোলা নেই—এমনই সাফ বার্তা দিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মরহুম নুরুল আমিন তালুকদারের পুত্র রায়হান আমিন রনি

রবিবার ২৭ জুলাই সকালে আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রায়হান আমিন রনি বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবেন। বিএনপি জনগণের দল, ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির রাজনীতি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বিএনপি নেতাকর্মীদের মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতন করেছে। কিন্তু তারেক রহমান ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

রায়হান আমিন রনি আরও বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের জনগণের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। বিএনপির শক্তি জনগণ। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। আমার বাবা মরহুম নুরুল আমিন তালুকদার আমার মা খাদিজা আমিন আটপাড়া কেন্দুয়ার জনগণের জন্য ও বিএনপিকে সংগঠিত করার জন্য জীবন বাজি রেখে রাজনীতি করেছেন। আমি তারই সন্তান হিসেবে আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই।

পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সান্দিকোনা, ষাটপুর, মাসকা ও কেন্দুয়া সদরে গণসংযোগ ও বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

এ সময় সাথে ছিলেন জেলা তাতীদলের সাবেক সহ সভাপতি মোখলেসুর রহমান বাবলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, মাসকা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কোকোমনি, দলপা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ হায়দার কাজল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ১২:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের দরজা বন্ধ : রায়হান আমিন রনি

    প্রকাশের সময় : ১২:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫