1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. khannasirmd060@gmail.com : Md Nasir Khan : Md Nasir Khan
  4. kayeasahmedpvms@gmail.com : khdsfggggg :
  5. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  6. mkauser719@gmail.com : mawlana sheikh kausar ahmad : mawlana sheikh kausar ahmad
  7. moshiur.rupayancityuttara@gmail.com : Moshiur rupayan City : Moshiur rupayan City
  8. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  9. notunpothshop@gmail.com : Notun Poth : Notun Poth
  10. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কলমাকান্দায় নলকূপ থেকে গ্যাস নির্গমন, আগুন দিয়ে করা যাচ্ছে রান্না

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় আবুল কাশেমের বাড়িতে প্রায় পাঁচ বছর আগে স্থাপিত ২৬০ ফুট গভীর নলকূপ থেকে অবিরামভাবে গ্যাস বের হচ্ছে। আগুন ধরালেই এটি দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রতিদিন নলকূপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করছেন।

বাড়ির গৃহিণী আমিরন নেছা বলেন, “প্রথমে বিশ্বাস করা যেত না। পরে দেখলাম সত্যিই আগুন জ্বলছে। সেই আগুনে দুই দিন রান্নাও করেছি। তবে এখন ভয় লাগছে, তাই বন্ধ রেখেছি।”

নলকূপের মালিক আবুল কাশেম জানান, খবর ছড়িয়ে পড়ার পর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে মানুষের ভিড় লেগেই থাকে। অনেকে বলছেন, জীবনে প্রথমবার এমন ঘটনা দেখছেন।

সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, “এই এলাকায় আগে আরও কয়েক জায়গায় এমন গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করলে গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, “এটি অস্বাভাবিক একটি ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আশরাফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি গ্যাসই, তবে দুর্গন্ধ মুক্ত। অসতর্কভাবে ব্যবহার করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।”

স্থানীয়রা আশা করছেন, দ্রুত বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে গ্যাসের প্রকৃতি ও উৎস নির্ণয় করবেন এবং জনসাধারণকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৭:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় নলকূপ থেকে গ্যাস নির্গমন, আগুন দিয়ে করা যাচ্ছে রান্না

    প্রকাশের সময় : ০৭:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫