1. armanseakh942@gmail.com : Arman Seakh : Arman Seakh
  2. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  3. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  4. khannasirmd060@gmail.com : Md Nasir Khan : Md Nasir Khan
  5. kayeasahmedpvms@gmail.com : khdsfggggg :
  6. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  7. masumsm807@gmail.com : Sm Masum : Sm Masum
  8. mkauser719@gmail.com : mawlana sheikh kausar ahmad : mawlana sheikh kausar ahmad
  9. moshiur.rupayancityuttara@gmail.com : Moshiur rupayan City : Moshiur rupayan City
  10. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  11. notunpothshop@gmail.com : Notun Poth : Notun Poth
  12. poshorali18@gmail.com : poshor Ali : poshor Ali
  13. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সকালে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলার পূজামণ্ডপগুলোতে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভক্তিভরে পূজার্চনা করছেন। প্রতিটি মণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সোনাজুর বাজার সংলগ্ন পরমেশ্বরী বন্দনা সংঘের সভাপতি মানিক কর্মকার বলেন, “ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” সোনাজুর কালী বাড়ির গোপালাশ্রম ঠাকুর আশ্রমের দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল পাল বলেন, “আজ মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন।” শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আটপাড়ার প্রতিটি মণ্ডপ এখন ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। -ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি মোবাইল : ০১৯০৮৬২৩২৭৬ ০১৭৩৪৬৬৫৮৭৫ তারিখ: ২৮।০৯।২০২৫

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৫৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু

    প্রকাশের সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫