1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার রাষ্ট্রীয় সফরে নেত্রকোণায় আসছেন ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খোকন বার্তা সম্পাদক

ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল (এমপি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আসছেন নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণা জেলার কলমাকান্দায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই সফরকে ঘিড়ে এলাকাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি সফরসূচি এবং স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার ভোর ৫টায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ঢাকার নিউ ইস্কাটন রোডস্থ গ্র্যান্ড টেরেসের বাসভবন থেকে সড়কপথে নেত্রকোণা জেলার কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৮টায় তাঁর কলমাকান্দায় পৌঁছানোর কথা রয়েছে।এরপর সকাল ১০টায় কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে ।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ গ্রামের বাড়ির মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করবেন।

এরপর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কনফারেন্স রুমে কলমাকান্দা উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি কলমাকান্দা থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০টায় তাঁর বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে, প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নিজ বাড়ি কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। তাঁর বাবা মরহুম মোস্তফা কামাল মুনছুর কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পারিবারিকভাবে জনসম্পৃক্ততা, সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি আজ জাতীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে মনে করেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীগণ।

প্রতিমন্ত্রীর এ সফর প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান বলেন, “প্রতিমন্ত্রীর সরকারি সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি।”

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর এই প্রথম সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশাবাদী, তাঁর এই আগমনের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

নির্বাচনকালীন সময়ে প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট বলেন, প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকায় আসছেন- এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি আজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তার সুযোগ্য নেতৃত্বে কলমাকান্দা ও নেত্রকোণার উন্নয়ন আরও বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা তার সুস্বাস্থ্য ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম বলেন, “প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর এই প্রথম আগমন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আশা করি, এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।”

ভূমি প্রতিমন্ত্রীর এই সরকারি সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমেই অবহেলিত এই জনপদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    প্রথমবার রাষ্ট্রীয় সফরে নেত্রকোণায় আসছেন ভূমি প্রতিমন্ত্রী

    প্রকাশের সময় : ১১:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬