1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. khannasirmd060@gmail.com : Md Nasir Khan : Md Nasir Khan
  4. kayeasahmedpvms@gmail.com : khdsfggggg :
  5. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  6. mkauser719@gmail.com : mawlana sheikh kausar ahmad : mawlana sheikh kausar ahmad
  7. moshiur.rupayancityuttara@gmail.com : Moshiur rupayan City : Moshiur rupayan City
  8. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  9. notunpothshop@gmail.com : Notun Poth : Notun Poth
  10. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পী বাপ্পীর চিত্রকলা নিয়ে বিশেষ আয়োজন: “আমার শিল্পের অন্তকথন”

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: জনপ্রিয় চিত্রশিল্পী, নাট্যনির্মাতা এবং ইউডা চারুকলার সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক বাপ্পীর শিল্পকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ আয়োজন করতে যাচ্ছে বিশেষ নান্দনিক অনুষ্ঠান “আমার শিল্পের অন্তকথন”।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য শিল্পী ও প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ডঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ডঃ ইয়াং হুই। অনুষ্ঠানে অন্যান্য আলোচক হিসেবে থাকবেন গোপাল চন্দ্র ত্রিবেদী, চেয়ারম্যান প্রাচ্যকলা বিভাগ, এবং জনাব ইসরাফিল রতন, সহযোগী অধ্যাপক ও প্রক্টর, গ্রাফিক্স ডিজাইন বিভাগ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ চঞ্চল।

শিল্পী নাজমুল হক বাপ্পী চিত্রকলার ক্ষেত্রে দীর্ঘ ও সৃজনশীল পদচারণা রাখছেন। দেশ-বিদেশে একাধিক একক প্রদর্শনী করেছেন এবং এক ডজনের বেশি পুরস্কার অর্জন করেছেন। প্রকৃতি প্রেমী এই শিল্পীর ভাবনায় সবসময় স্থান পেয়ে থাকে দেশের মাটির গন্ধ, সবুজের স্নিগ্ধতা, কখনও পাহাড় কিংবা সমুদ্রের ছোঁয়া। অনুষ্ঠানে শিল্পী নিজে তার শিল্প জীবন এবং চিত্রকলা সম্পর্কিত অন্তর্দৃষ্টি উপস্থাপন করবেন।

শিল্পী বাপ্পী শুধুমাত্র চিত্রকলাতেই সীমাবদ্ধ নন; তিনি নাট্য নির্মাণেও দক্ষতার পরিচয় দিয়েছেন এবং অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, ছাত্রছাত্রী এবং শিল্পীর অনুরাগীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, “আমার শিল্পের অন্তকথন” অনুষ্ঠানটি আগামী ১৯ আগস্ট ২০২৫, সকাল ১১:৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫ ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    শিল্পী বাপ্পীর চিত্রকলা নিয়ে বিশেষ আয়োজন: “আমার শিল্পের অন্তকথন”

    প্রকাশের সময় : ১২:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ আগস্ট ২০২৫