ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন নেত্রকোনার মেয়ে সেজুতি

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারোয়ার আলম খান: বাংলাদেশে কাঠামোগত মহিলা ফুটসাল যাত্রার শুরু ২০২৬ সালে। উন্মুক্ত বাছাইপর্বে তৈরি হলো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটসাল দল। কিংবদন্তি মহিলা ফুটবলার সাবিনার নেতৃত্বে এই দল এবার অংশ নিয়েছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশীপে।

প্রথমবারের মতো আয়োজিত দক্ষিন এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের লক্ষ্য ছিলো নিজ যোগ্যতার প্রমাণ দেওয়া। বাংলাদেশ নারী দল কেনো এই অঞ্চলের পরাশক্তি, তা প্রমাণ করেছেন ফুটসালেও। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দলের গর্বিত সদস্য নেত্রকোনার সেজুতি। বিগত সময়ে দেশের টপ মহিলা লীগ খেলার অভিজ্ঞতা ছিলো তার, তবে ফুটসাল অভিজ্ঞতা এবারই প্রথম। প্রথমবার দলে সুযোগ পেয়ে প্রথম সাফ টুর্নামেন্টে দাপটের সাথে চ্যাম্পিয়ন হয়ে অত্যন্ত আনন্দিত তিনি।

হাওড় বাওড়ের ছোট্য জেলা নেত্রকোনায় জন্ম নিয়েছেন বহু কবি, সাহিত্যিক, গীতিকার, ক্রীড়াবিদ সহ বহু ঘরনার গুণীজন। ফুটবল প্রাঙ্গণেও নেত্রকোনার উপস্থিতি উল্লেখযোগ্য। তবে ফুটসাল বিভাগে নেত্রকোনা জেলার প্রথম খেলোয়াড় সেজুতি, যিনি জাতীয় দলে খেলার সৌভাগ্য অর্জন করেছেন এবং একইসাথে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ৮৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন নেত্রকোনার মেয়ে সেজুতি

প্রকাশের সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬