ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্থায়ী সেতু উদ্বোধন করলেন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
হৃদয় আহমেদ, কলমাকান্দা: 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুটি বাঁশের সেতু উদ্বোধন করেছে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীর শাখা ডাইয়ারকান্দা ও মুন্সিপুর এলাকায় নদীতে সেতু দুটি নির্মাণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষার্থীরা। সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাইয়ারকান্দা বাজারসংলগ্ন এলাকায় নির্মিত বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১৬০ ফুট এবং প্রস্থ ৬ ফুট। অন্যদিকে মুন্সিপুর এলাকার সেতুটির দৈর্ঘ্য ১০৫ ফুট ও প্রস্থ ৬ ফুট। ডাইয়ারকান্দা সেতু দিয়ে শান্তিনগর, ডাইয়ারকান্দা ও বালুচান্দাসহ অন্তত পাঁচ গ্রামের প্রায় আট হাজার মানুষ চলাচল করেন। অপরদিকে মুন্সিপুর সেতু দিয়ে সাত গ্রামের প্রায় পাঁচ  হাজার মানুষের যাতায়াত। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন এসব পথ ব্যবহার করে।

লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন বলেন, সেতু দুটি চালু হওয়ায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা।

সেতু দুটি চালু হওয়ায় সাময়িক স্বস্তি ফিরলেও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, বর্ষা মৌসুমে নদী পারাপারে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বাঁশের সেতু নির্মাণের ফলে আপাতত চলাচল সহজ হলেও নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য সেখানে স্থায়ী পাকা সেতু নির্মাণ জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    অস্থায়ী সেতু উদ্বোধন করলেন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা

    প্রকাশের সময় : ০৪:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬