ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিনির্ভর নজরদারিতে সীমান্তে কঠোর অবস্থানে ৩১ বিজিবি

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা:

অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান ঠেকাতে নেত্রকোনার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতে সিসি ক্যামেরা, সার্চলাইট ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বরুয়াকোণা পাতলাবন এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সম্ভাব্য অনুপ্রবেশের পথ ও স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সোর্সের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আরও ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে স্থায়ী ও পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দুর্গম ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়াতে ড্রোনও ব্যবহার করছে বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে গত এক বছরে ৩১ বিজিবির বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

এ ছাড়া চলতি বছরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ পিস ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ ও ৮৪ পিস টেপেন্ডর ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২১ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    প্রযুক্তিনির্ভর নজরদারিতে সীমান্তে কঠোর অবস্থানে ৩১ বিজিবি

    প্রকাশের সময় : ০৩:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬