ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় আনন্দপুর একতা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর একতা ফাউন্ডেশনের নিজস্ব স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম আনন্দপুর গ্রামের ঈদগাহ মাঠে আলোচনা সভা শেষে কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আনন্দপুর একতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি নাজমুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আনন্দপুর একতা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে। তরুণ ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে আনন্দপুর একতা ফাউন্ডেশন স্থানীয় মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে বিভিন্ন সভা, পরিকল্পনা, সাংগঠনিক সিদ্ধান্ত ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা আরও সহজ হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় আনন্দপুর একতা ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রকাশের সময় : ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬