1. u.jele.v.i.je.79@gmail.com : bHivkNDinIHPTNrvuH :
  2. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়খাপন ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী— মো. নুরুল আমিন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা প্রতিনিধি: 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৪ নম্বর বড়খাপন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নেত্রকোনা জেলা শাখার মানবাধিকার সম্পাদক মো. নুরুল আমিন। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন মো. নুরুল আমিন। তিনি ৪ নম্বর বড়খাপন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং কলমাকান্দা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, নেত্রকোনা জেলা শাখার মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি হাওরাঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় কলমাকান্দার উব্দাখালী ফসল রক্ষা বাঁধ প্রকল্পের অনিয়ম ও নিয়মবহির্ভূত বালু উত্তোলনের বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিষয়টি তথ্য কমিশন পর্যন্ত গড়ায় এবং সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

এছাড়া বড়খাপন ইউনিয়নের কৃষকদের স্বার্থে ফসল রক্ষা বাঁধের উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার এবং দশধার থেকে নইহাটি বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের বিষয়ে সংশ্লিষ্ট মহলে যোগাযোগ ও উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানান।

চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার লক্ষ্য সম্পর্কে মো. নুরুল আমিন বলেন, “আমি বড়খাপন ইউনিয়নের একজন সন্তান। মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। জনগণ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবাবান্ধব ও আধুনিক একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। কৃষক, যুবসমাজ এবং সাধারণ মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, কৃষকদের সমস্যা এবং অবকাঠামো উন্নয়নে তাঁর বিভিন্ন উদ্যোগ নিয়ে এলাকাজুড়ে আলোচনা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ১০:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    বড়খাপন ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী— মো. নুরুল আমিন

    প্রকাশের সময় : ১০:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬