তিন হাজার গাছের চারা রোপণের উদ্যোগ বিএনপি নেতার

কলমাকান্দা প্রতিনিধি:
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ইউপি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহমেদ পলাশের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রথম ধাপে ফলজ, বনজ ও ভেষজ ৫০০টি চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে ইউনিয়নে আরও ৩ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ, পরিবেশের সুরক্ষা এবং কর্মসূচির সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


