কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতির লি. এর আলোচনা সভা অনুষ্ঠিত
হৃদয় আহমেদ, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি. নাজিরপুর এর উদ্যোগে সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় সমিতির কার্যক্রম, সদস্যদের অধিকার ও দায়িত্ব, সঞ্চয় কার্যক্রম জোরদারকরণ, সমবায়ের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতির লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম, সম্পাদক আলপিনা খাতুন, সদস্য আছমা খাতুন, মিনারা খাতুন ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।
Facebook Comments Box









