ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা:

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস–২০২৬ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সমবায়ী শিক্ষক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল বারী চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, শিখা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সমবায়ী মাকসুদ রহমান বিপ্লব, বিআরডিবির সহসভাপতি হাবিবুর রহমান সবুজ, একে এম শাহজাহান কবীর, মো. সেলিম মিয়া, চন্দন তালুকদার ও আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সমবায় বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমবায় খাতে অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আরও দুজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সমবায়ের মূল চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

    প্রকাশের সময় : ১২:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬