ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফল’সহ পিকআপ আটক

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৩১ বিজিবির পাঁচগাঁও ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব ফলসহ পিকআপটি আটক করেন। আটক পিকআপের নম্বর ঢাকা মেট্রো-ন-১২-৮৫৭৯।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক পিকআপের চালক সজিবুল (২১)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তাঁর ডাকঘর সাউথপাড়া। পরবর্তীতে খোঁজ নিয়ে গাড়ির মালিকের পরিচয়ও শনাক্ত করা হয়। গাড়ির মালিক মো. মাহমুদুল হাসান (২৪)। তিনি একই উপজেলার সাউথপাড়া ডাকঘরের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ পিকআপটির বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ৩১ বিজিবি নেত্রকোনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, পাঁচগাঁও ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফলসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও গাড়ির মালিককে শনাক্ত করা হয়েছে। আটক ফল ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমন ফল’সহ পিকআপ আটক

    প্রকাশের সময় : ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬