1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. imonhasanrafi99@gmail.com : imon hasan rafi : imon hasan rafi
  3. jainul8800@gmail.com : Jainul Abedin : Jainul Abedin
  4. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  5. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  6. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে সংগঠনের সাবেক সভাপতি কলি হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ মার্চ) নেত্রকোনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন—সিরাজুল ইসলাম ওরফে সজীম শাইন, পলাশ সাহা এবং আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন রণবীর। তারা দুর্গাপুর সাংবাদিক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির দায়িত্বে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি  মাসের মাসিক সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে সভাপতি কলি হাসানের সঙ্গে সদস্যদের মতবিরোধ সৃষ্টি হয়। পরে ওই সভায় সভাপতি–সাধারণ সম্পাদকসহ তৎকালীন কমিটির প্রতি অনাস্থা এনে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সদস্যদের দাবি, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তারা অভিযোগ করেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সদস্যদের হয়রানি করতেই এ মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় দুর্গাপুর সাংবাদিক সমাজ ও সুধীজনেরা তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৬২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

    প্রকাশের সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬