ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতার টানে ছুটে চলা এক উদ্যমী তরুণ মোঃ কায়েশ আহমেদ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম হাড়িগাতির এক তরুণ মোঃ কায়েশ আহমেদ।

ছোটবেলা থেকেই মানুষের সেবা ও সমাজের উন্নয়নে কাজ করার অদম্য ইচ্ছা ছিল তার। বর্তমানে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য হিসেবে কাজ করছেন। নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত ভূমিকা রাখার পাশাপাশি মানবিক কাজের জন্যও প্রশংসিত হচ্ছেন এই তরুণ।