ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পানি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত উদ্যোগে টেকসই সমাধানের খোঁজ

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা লাইভ | কলমাকান্দা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিসম্পদ ব্যবস্থাপনার টেকসই সমাধান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫), দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
Institute of Water Modelling (IWM) পরিচালিত “Feasibility Study for Integrated Water Resources Management of Major Rivers in Netrakona District” শীর্ষক সমীক্ষার আওতায় এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডব্লিউএম-এর পানি সম্পদ প্রকৌশলী মো. জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার উপ-সহকারী প্রকৌশলী আরাফাত আহম্মেদ।

আলোচনায় উঠে আসে নদীভাঙন, জলাবদ্ধতা, সেচ সংকট ও আকস্মিক বন্যা ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং এর বাস্তবভিত্তিক সমাধানের প্রস্তাবনা।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী চাঁন মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ছারোয়ার জাহান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান, এম.এ. আলমগীর, মাহবুব জামিল রিপন, কাওসার আহমেদ প্রমুখ।

আয়োজকরা জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এই সমীক্ষা পরিচালিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৬৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

কলমাকান্দায় পানি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা সমন্বিত উদ্যোগে টেকসই সমাধানের খোঁজ

প্রকাশের সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫