ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কায়েশ আহমেদ:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন–কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন—প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শ্যামল সরকার ও কলমাকান্দা উপজেলা প্রতিনিধি মোঃ কায়েশ আহমেদ, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম শফিক, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায়, খবর নেত্রকোনার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
  • প্রকাশের সময় : ১১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫ ৭২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ আগস্ট ২০২৫