1. u.jele.v.i.je.79@gmail.com : bHivkNDinIHPTNrvuH :
  2. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় বিএনপি নেতা পুত্রের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুনের উপর হত্যার উদ্দেশ্যে নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বাউসা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আশরাফ কামাল তুহিন, এমরান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, উপজেলা জাসাসের সদস্য সচিব এস এম সাইদুর রহমান, সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন এবং ৫নং ওয়ার্ডের সদস্য বিপুল মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে মামুনের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    আটপাড়ায় বিএনপি নেতা পুত্রের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

    প্রকাশের সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫