1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ধানের শীষেই ফিরবে ভোটাধিকার ও ন্যায়বিচার: ব্যারিস্টার কায়সার কামাল · Netrakona Live
ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষেই ফিরবে ভোটাধিকার ও ন্যায়বিচার: ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ— কলমাকান্দা (নেত্রকোনা):

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি আপনার–আমার ন্যায়ের প্রতীক। এই প্রতীক গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।”

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের রানীগাঁও বাজারে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র কার্যত নির্বাসনে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রকে একদলীয় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে ধানের শীষই জনগণের প্রতিবাদের প্রতীক।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারভিত্তিক সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এসব কার্ড নিয়ে কেউ ব্যবসা করতে চাইলে আমি নিজেই মামলা করব তাদের বিরুদ্ধে। “আমরা নারী ও কৃষিবান্ধব সরকার গঠন করতে চাই। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।”

ভবিষ্যৎ সরকার সম্পর্কে তিনি বলেন, “বিএনপির সরকার প্রতিহিংসা সরকার হবে না। ভবিষ্যতের সরকার হবে জনগণের কল্যাণকামী, ন্যায়ভিত্তিক ও মানবিক একটি সরকার।”

তিনি বলেন, কলমাকান্দা সীমান্ত উপজেলা হওয়া সত্ত্বেও বছরের পর বছর অবহেলিত। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এই জনপদে ন্যায়ভিত্তিক উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    ধানের শীষেই ফিরবে ভোটাধিকার ও ন্যায়বিচার: ব্যারিস্টার কায়সার কামাল

    প্রকাশের সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬