ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত নেতৃত্ব, কৃষকের অধিকার ও উন্নত যোগাযোগব্যবস্থা

বড়খাপনকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নুরুল আমিনের

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা):

আসন্ন ৪ নম্বর বড়খাপন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নেত্রকোনা জেলা শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা নুরুল আমিন বড়খাপন ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার কথা তুলে ধরে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন।

নুরুল আমিন জানান, তিনি ৪ নম্বর বড়খাপন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কলমাকান্দা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

হাওরাঞ্চলের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়েও কাজ করার দাবি করেছেন তিনি। ফসল রক্ষা বাঁধের অনিয়ম, কৃষকদের প্রণোদনার তালিকা এবং মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ ও দাবি জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া উবধাখালী ফসল রক্ষা বাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯-এর মাধ্যমে তথ্য চাওয়া এবং পরবর্তীতে তথ্য কমিশনে আপিল করার কথাও জানিয়েছেন নুরুল আমিন।

নির্বাচিত হলে বড়খাপন ইউনিয়নে স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি রাস্তা, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

নুরুল আমিন বলেন, “আগামী ৫ বছরের জন্য আমি শুধুই আপনাদের লোক, আর আপনারাই আমার একমাত্র পরিবার।”

তিনি আরও বলেন, বড়খাপন ইউনিয়নকে আধুনিক, মাদকমুক্ত ও বৈষম্যহীন ‘স্মার্ট মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।

নির্বাচনকে সামনে রেখে বড়খাপন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা বাড়ছে। স্থানীয় ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতি, অতীত কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
  • প্রকাশের সময় : ১২:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত নেতৃত্ব, কৃষকের অধিকার ও উন্নত যোগাযোগব্যবস্থা

বড়খাপনকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার নুরুল আমিনের

প্রকাশের সময় : ১২:৩৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬