দীর্ঘ ৮ বছর পর নেত্রকোণায় নিরাপদ সড়ক আন্দোলনের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
নেত্রকোণা প্রতিনিধি:
নিরাপদ সড়কে চলাচল—এ যেন সবার স্বপ্ন, সবার প্রত্যাশা ও স্বস্তির অন্যতম কারণ। সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে আন্দোলনকারীদের নিয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম ও উদ্যোগ ছড়িয়ে দিয়েছে।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৮ বছর পর নেত্রকোণা জেলায় গঠিত হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনের ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিউ রহমান খান পাঠান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদৌস নাজনীন।
২০২৬ সালের ২৪ নভেম্বর প্রকাশিত সংগঠনটির অনুমোদনপত্রে নেত্রকোণা জেলা শাখার এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। আগামী তিন মাসের জন্য কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে নেত্রকোণা জেলায় নিরাপদ সড়ক আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা তৈরিতে কমিটির সদস্যরা ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
সড়ক নিরাপত্তা নিশ্চিত হোক সবার জন্য—নিরাপদ সড়ক হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

সূত্র: নিরাপদ সড়ক আন্দোলনের অনুমোদনপত্র।










