ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যেতে পারে— নেত্রকোনা পুলিশ সুপার

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা: 

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি অপরাধ দমনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন — ইভটিজিং একটি জঘন্য ও ঘৃণিত অপরাধ। এ কারণে একটি মেয়ের শিক্ষাজীবন ও স্বপ্ন থেমে যেতে পারে। কোথাও ইভটিজিংয়ের ঘটনা দেখলে ভয় না পেয়ে ৯৯৯ নম্বরে কল করতে হবে অথবা থানায় জানাতে হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। একটি সুন্দর সমাজ গড়তে হলে তোমাদেরই সবার আগে সচেতন হতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হন না, তাঁর সঙ্গে মা-বাবাসহ পুরো পরিবারও ক্ষতিগ্রস্ত হয়। তাই বন্ধুদের পাল্লায় পড়ে কিংবা কৌতূহলের বশেও কখনো মাদক গ্রহণ করবে না।’

তরিকুল ইসলাম বলেন, ১৮ বছরের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ একটি মেয়ের জীবন, শিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নকে বাধাগ্রস্ত করে। কোনো সহপাঠীর বাল্যবিবাহের খবর পেলে সঙ্গে সঙ্গে শিক্ষকদের অথবা পুলিশকে জানাতে হবে।

পুলিশ সুপার বলেন— বর্তমান সময়ে সাইবার অপরাধ বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। ফেসবুকে অপরিচিত আইডি, অনলাইন গেম খেলে টাকা আয়ের প্রলোভন, বিকাশে টাকা চাওয়া কিংবা ব্যক্তিগত ছবি চাওয়ার মতো বিষয় প্রতারণার ফাঁদ হতে পারে। তাই নিজের ছবি, পাসওয়ার্ড ও ওটিপি কখনো অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। ভয় নয়, সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    একজন শিক্ষার্থীর স্বপ্ন থেমে যেতে পারে— নেত্রকোনা পুলিশ সুপার

    প্রকাশের সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬