1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  3. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  4. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে ঘর পেল পলিনুস রেমা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এলাকার বালুচরা গ্রামের বাসিন্দা আদিবাসী ব্যক্তি পলিনুস রেমা সরকারের আবাসন সহায়তা কর্মসূচির আওতায় একটি নতুন ঘর পেয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন উন্নত সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে এ ঘর নির্মাণ করা হচ্ছে।

সোমবার (৮ জুন) উপজেলার নাজিরপুর ইউনিয়নের বালুচরা গ্রামে ঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আদিবাসী নেত্রী সন্ধ্যা রানী সাংমা। এসময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মিকাইল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে সন্ধ্যা রানী সাংমা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে আবাসন সমস্যা হয়ে থাকা পলিনুস রেমার জন্য নতুন এই ঘর একটি স্বপ্নপূরণ।

ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় পলিনুস রেমা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিজস্ব একটি ঘর পাওয়ার আশা অনেকদিনের। আজ সরকারের পক্ষ থেকে পূরণ হলো। আমি সরকার ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাই।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের এই বিশেষ কর্মসূচীর আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আবাসন নিশ্চিত করা হচ্ছে। এতে তাদের জীবনমান উন্নয়ন ঘটবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে ঘর পেল পলিনুস রেমা

    প্রকাশের সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬