ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির বাড়িতে অবস্থান ভুক্তভোগীদের

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা:

নেত্রকোনার কলমাকান্দায় জমি কেনার প্রায় নয় বছর পার হলেও রেজিস্ট্রি করে দলিল না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর বিরুদ্ধে। জমির দলিল বুঝে পাওয়ার দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নিয়েছেন ভুক্তভোগী দুই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানারে জমির দলিল না দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার দাবি করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় নয় বছর আগে জহুরা খাতুন ও ঝর্ণা আক্তারের পরিবার সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর কাছ থেকে জমি কেনে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমির রেজিস্ট্রি দলিল বুঝে পাননি তাঁরা। জমি কেনার পরও দলিল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দুই পরিবারের সদস্যরা।

এসময় বার্ধক্যজনিত কারণে বাড়িতে অবস্থান করছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, জমি ক্রেতাদের দখলে রয়েছে, শুধু রেজিস্ট্রি করে দেওয়া বাকি।

গোলাম রব্বানী বলেন, ‘জমিটা প্রথমে আমি বিক্রি করেছি। পরে বাটোয়ারা অনুযায়ী এই জমির মালিক আমার ভাতিজা। এদিকে আমি আমার জমি ভাতিজাকে দেওয়ার পরও আমার জমি দিচ্ছে না। যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে।’

সাবেক এই সংসদ সদস্যের দাবি, ভাতিজার সঙ্গে পারিবারিক বিরোধের কারণে জমির রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে জমি ক্রেতাদের দখলে রয়েছে এবং রেজিস্ট্রি বাকি আছে বলে তিনি স্বীকার করেন। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে জমির রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    সাবেক এমপির বাড়িতে অবস্থান ভুক্তভোগীদের

    প্রকাশের সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬