ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ বিএনপি নেতা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে তিন হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। তিনি লেংগুরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লেংগুরা ইউনিয়নের জিগাতলা গ্রামে রাস্তার পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি হালিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন’সহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, “আমাদের জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের নির্দেশে সবুজ বাংলাদেশ গড়তে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন- ইউনিয়নের বিভিন্ন সড়কের দু’পাশ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সাধারণ মানুষের বাড়িতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির এই তিন হাজার চারা রোপণ ও করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ বিএনপি নেতা

প্রকাশের সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬