1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. imonhasanrafi99@gmail.com : imon hasan rafi : imon hasan rafi
  3. jainul8800@gmail.com : Jainul Abedin : Jainul Abedin
  4. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  5. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  6. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাবৃত্তির পর এবার অসহায় পরিবারের পাশে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় হিরণপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং অসহায় মানুষের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২৯ নভেম্বর হিরনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতেই এ উদ্যোগ। শুধু শিক্ষাবৃত্তিতেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গত ১৭ মে শ্রীপুর গ্রামের এক অসহায় পরিবারের জন্য ১ লাখ টাকা ব্যয়ে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেয় শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন।

সুবিধাভোগী মো. আলী হোসেন জানান, নিজের কোনো ফসলি জমি নেই। অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে দীর্ঘদিন একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছিল তাদের। নতুন ঘর পেয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “এখন অন্তত সন্তানদের নিয়ে নিরাপদে মাথা গোঁজার একটি জায়গা হলো। আমি ফাউন্ডেশনের জন্য দোয়া করি, তারা যেন আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।”

ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আনোয়ারুল হক বলেন
“শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের লক্ষ্য শুধু শিক্ষাসহায়তা নয়, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া এলাকাগুলোকে শিক্ষার আওতায় নিয়ে আসাও আমাদের অন্যতম উদ্দেশ্য।”

স্থানীয়দের মতে, শিক্ষা ও মানবিক সহায়তাকে একসঙ্গে এগিয়ে নেওয়ার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    শিক্ষাবৃত্তির পর এবার অসহায় পরিবারের পাশে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন

    প্রকাশের সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬