ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে কর্মবিরতি

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় নেত্রকোনায়ও দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৫, রোজ মঙ্গলবার নেত্রকোনা সরকারি মহিলা কলেজে সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর বিধান চন্দ্র মিত্র, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও সাধারণ সম্পাদক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জনাব এস. এম. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক ও সাধারণ সম্পাদক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিট; এবং জনাব খন্দকার অলি উল্লাহ, সহকারী অধ্যাপক ও সাংগঠনিক সম্পাদক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ইউনিট, নেত্রকোনা। শিক্ষক নেতারা বলেন, ঢাকা কলেজে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় দেশের শিক্ষা অঙ্গন আজ ক্ষুব্ধ ও মর্মাহত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, শিক্ষা ক্যাডারের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

–

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৯২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

ঢাকা কলেজে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনা সরকারি মহিলা কলেজে কর্মবিরতি

প্রকাশের সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫