ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

Student

বিদ্যালয়ে ছাত্রদল সভাপতির উপহার, আনন্দে শিশুরা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • মোহাম্মদ নুরুল হুদ

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী সদর উপজেলার বড়গাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুবিধা-অসুবিধা ও শিক্ষার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে যান তিনি। এ সময় তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাবার, চকলেট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।

শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের সঙ্গেও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন অনিক মাহবুব।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগে খুশি হয়ে তাকে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে অনিক মাহবুবের সঙ্গে ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল ও যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপ।

অনিক মাহবুব জানান, “নেত্রকোনার শিক্ষা উন্নয়নে ছাত্রদল ও আমি সবসময় পাশে থাকতে চাই।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

Student

বিদ্যালয়ে ছাত্রদল সভাপতির উপহার, আনন্দে শিশুরা

প্রকাশের সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫