ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর গোসলের ভিডিও ছড়ানোর অভিযোগ মামলা চলাকালে অভিযুক্তের বিদেশে পালানোর আশঙ্কা

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টায় এক নারীর গোসলের ভিডিও ও বিকৃত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫ ও ২৭ ধারায় আদালতে মামলা দায়ের হলেও এখনো অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সাবিনা আক্তারের অভিযোগ, অভিযুক্ত আরাফাত ইসলাম সাঈদ তার ব্যক্তিগত ছবি প্রকাশের ভয় দেখিয়ে টাকা ও জমি সংক্রান্ত চাপ সৃষ্টি করেন। পরে তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে গোসলের ভিডিও ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বারহাট্টা থানায় জিডি করার পর ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আদালত নেত্রকোনা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঈদুল আজহার সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৫১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

নারীর গোসলের ভিডিও ছড়ানোর অভিযোগ মামলা চলাকালে অভিযুক্তের বিদেশে পালানোর আশঙ্কা

প্রকাশের সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬