ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতি, ভাষা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ১০ দফা দাবি আদিবাসীদের 

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় আহমেদ, কলমাকান্দা 

মেঘালয় সীমান্তঘেঁষা নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। গারো, হাজং, কোচসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাসে সমৃদ্ধ এই জনপদে আন্তর্জাতিক আদিবাসী দিবস এবারও হয়ে উঠেছে সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার প্রতিষ্ঠার এক মিলনমেলায়।

রঙিন পোশাক, ঐতিহ্যবাহী গান, নৃত্য আর অধিকার আদায়ের প্রত্যয়ে মুখর ছিল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ এবং ‘আদিবাসী ধাত্রীদের সম্মান করি: জীবন ও সুস্থতা সুরক্ষায় এগিয়ে আসি’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৯ আগস্ট) ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কলমাকান্দা উপজেলা শাখাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা ও ঐতিহ্যগত জ্ঞান শুধু তাদের নিজস্ব সম্পদ নয়, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র, সমাজ ও নতুন প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানোর জন্য ১০ দফা দাবি-সংবলিত স্মারকলিপি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল—‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, মাতৃভাষায় শিক্ষা নিশ্চিতকরণ, ভূমি অধিকার রক্ষা, বৈষম্যবিরোধী আইন প্রণয়ন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং কলমাকান্দায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে একটি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার, ডিএসকে সহকারি পরিচালক শরীয়ত উল্লাহ, উপজেলা সিপিবি সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশিকান্তি জাম্বিল, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগ্রা, ময়মনসিংহ অঞ্চল কারিতাস আইসিডিপি প্রোগ্রাম অফিসার বুলবুল মানখিন, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বারসিক উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সেক্রেটারি সুজিত মানখিন এবং কলমাকান্দা উপজেলা বাগাছাসের সেক্রেটারি সুপার কান্তি রিছিল, কারিতাস এনজিও কর্মকর্তা সুজনা রুরাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

সংস্কৃতি, ভাষা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ১০ দফা দাবি আদিবাসীদের 

প্রকাশের সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২৬