ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহহীনদের ঘর দিবে ‘আল হাসান ফাউন্ডেশন’

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নূরুল হুদা স্টাফ রিপোর্টার

অসহায় এবং ছিন্নমূল মানুষদের জন্য কাজ করার অভিপ্রায়ে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে ‘আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশ’।

বুধবার (১৯ এপ্রিল) আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্বোধন উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। মদনপুর ইউনিয়নের নরেন্দ্রনগর এলাকায় সাইফুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত ফাউন্ডেশনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপ।

জানা যায় হাফেজ ক্বারী মাওলানা শাহিনুর আলমের দুই যমজ শিশু সন্তান আল হাসান এবং আল হোসেন। গেল বছর এই দিনে পুকুরের পানিতে ডুবে মারা যায় আল হাসান। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী হওয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পরবর্তীতে আল হাসান’র জন্য দোয়া চেয়ে অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন তার দাদা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার দৌহিত্র নিষ্পাপ ছিলো। স্বল্প সময়ের জন্য আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা তার নামে সমাজের অসহায় মানুষদের পাশে থাকতে চাই। গৃহহীনদের আমরা ঘর নির্মাণ করে দিতে চাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    গৃহহীনদের ঘর দিবে ‘আল হাসান ফাউন্ডেশন’

    প্রকাশের সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩