1. u.jele.v.i.je.79@gmail.com : bHivkNDinIHPTNrvuH :
  2. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় ছুরিকাঘাতে চা দোকানদার নিহত: পুলিশের তাৎক্ষণিক অভিযানে ঘাতক গ্রেপ্তার

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফুলু মারাক ওরফে পুলি নুজ দারিং (৪৫) নামের এক চা দোকানদার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার গোবিন্দপুর বলমাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর হক জানান, নিহত পুলি নুজ দারিং গোবিন্দপুর বলমাট বাজারে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি তাঁর দেনাদার আইয়ুব মারাক (৫০)–এর কাছে দোকানের কিছু পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব মারাক উত্তেজিত হয়ে পুলি নুজ দারিংকে ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে ঘাতক আইয়ুব মারাককে আটক করে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক আসামিকে থানায় রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
  • প্রকাশের সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ ৮১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    কলমাকান্দায় ছুরিকাঘাতে চা দোকানদার নিহত: পুলিশের তাৎক্ষণিক অভিযানে ঘাতক গ্রেপ্তার

    প্রকাশের সময় : ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫