ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা প্রতিনিধি, ১৬ জুলাই:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নেত্রকোণায় এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়।

এ বিক্ষোভে অংশগ্রহণ করেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, এবং সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী শামীম হাসান, আশরাফুল আলম অপূর্ব, মামুনুর রশিদ, রাসেল খান, নাফিউ রহমান খান পাঠান, মোঃ কায়েশ আহমেদ, ওয়াসিক আহমেদ, নাঈম আহমেদ, আব্দুল্লাহ শাহীন, রাফি আক্তার, সৈয়দ সাদিয়া ইসলাম প্রমুখ। এছাড়াও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আব্দুর রহিম ।

বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের যেকোনো স্থানে অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে এনসিপি’র প্রতিরোধ অব্যাহত থাকবে।

এই ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোণা শহরে টান টান উত্তেজনা বিরাজ করলেও পুলিশি তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
  • প্রকাশের সময় : ০৪:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৪:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫