ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেংগুরা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে চোরাচালানের মদদদাতা!

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার

চোরাচালানের সাথে সম্পৃক্ত এবং ছাত্রত্বহীন এমন একজনকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন ছাত্রলীগের শীর্ষ পদে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরাচালানের মদদদাতা এই ছাত্রলীগ নেতার নাম শাহ আলম মোল্লা।

গত ১৮ মে প্রথম আলো এবং কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পুলিশের কথা বলে ভারত থেকে অবৈধ উপায়ে আসা চিনির জন্য বস্তা প্রতি ১০০ টাকা করে চাঁদা নেন লেংগুরা ইউনিয়নের বিতর্কিত ছাত্রনেতা শাহ আলম মোল্লা।

এর কিছুদিন পরেই সেই শাহ আলম মোল্লা-ই হলেন কলমাকান্দার লেংগুরা ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক। খোঁজ নিয়ে জানা যায় শাহ আলম মোল্লা নামের এই ছাত্রলীগ নেতা আদৌতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নন।

তিনি লেংগুরার ডাকবাংলোর কেয়ার টেকার হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিনিয়ত চোরাকারবারিদের চিনি সরবরাহে সহায়তা করে আসছেন। তিনি লেংগুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

এ বিষয়ে কথা বলতে শাহ আলম মোল্লাকে বেশ কয়েকবার কল দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৩:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

লেংগুরা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে চোরাচালানের মদদদাতা!

প্রকাশের সময় : ০৩:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩