ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা, ১৯ এপ্রিল ২০২৫:
নেত্রকোণা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বর্তমানে অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের জাতীয় স্বার্থে দক্ষ ও সচেতন স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) এই চলমান প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাঈদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর, নেত্রকোণা), জনাব আব্দুল আউয়াল, উপজেলা প্রশিক্ষক (কলমাকান্দা, নেত্রকোণা) এবং সংশ্লিষ্ট প্রশিক্ষকগণ।

প্রশিক্ষণ কর্মকর্তা জনাবা রীমি ফেরদৌসী জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের মধ্যে নেতৃত্ব, সচেতনতা ও দেশসেবার মানসিকতা তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে সমাজের বিভিন্ন পর্যায়ের যুবক ও যুবতীরা অংশগ্রহণ করছেন, যারা ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস তার বক্তব্যে বলেন,
“কমিউনিটি এলার্ট মেকানিজম ব্যবস্থার মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার ক্ষেত্রে আনসার ও ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার এক দুর্দান্ত সুযোগ।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল তরুণ ও তরুণী স্বেচ্ছাসেবার মহান ব্রত নিয়ে দেশের সেবায় নিজেদের উৎসর্গ করবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবেন।”

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক আলোচনা, বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা তাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সহায়ক হবে।

নেত্রকোণা জেলার এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুধু যুবসমাজকে উদ্বুদ্ধ করছে না, বরং একটি সুসংগঠিত ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৮৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

নেত্রকোণা জেলায় অ্যাডভান্সড ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশের সময় : ১১:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫