1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. talukderkajal@gmail.com : Kajal Talukder : Kajal Talukder
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কায়েশ আহমেদ (নেত্রকোণা) :

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লড়ির চাপায় মেহেদী হাসান শাকিল (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন৷

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর পৌর শহরের কাঁচারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের রায়হান উদ্দিন খলিফার ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশুনা করতো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল বুধবার সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় শাকিলের মোটরসাইকেলের সামনে দিয়ে একটি বালুবাহী লড়ি যাচ্ছিল। পথে পৌর শহরে কাঁচারী মোড় এলাকায় ব্যাটারি চালিত অটো গাড়ির সাথে ধাক্কা লেগে চলন্ত বালুবাহী লড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন শিক্ষার্থী মেহেদী হাসান শাকিল।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। লাশ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    দুর্গাপুরে বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়ে প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর

    প্রকাশের সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪