ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

0-4608x3466-0-0#

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: 

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ জুলাই ২০২৬) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ ও জনসমাগমস্থলে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় সেহড়াউন্দ মাওলানা মফিজউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রংসিনপুর হাজী আব্দুল হামিদ খান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হাড়িগাতি বায়তুল আমান জামে মসজিদ ও মাঠ প্রাঙ্গণ, সেহড়াউন্দ জামে মসজিদ এবং আজগড়া নয়াবাড়ি পাঞ্জিখানায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মাদ্রাসার শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মো. কায়েশ আহমেদ (পিভিএমএস)-এর নেতৃত্বে এবং স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা-এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হয়।

এ সময় সহযোগিতা করেন ভিডিপি সদস্য মোস্তাফিজুর রহমান পিয়াস ও রানা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রংসিনপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী অনিক রায়, পশ্চিম হাড়িগাতি বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আছর আলী, মাঠ পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, গিয়াসউদ্দিন, মাদ্রাসার শিক্ষক জুনায়েদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, মানবিক সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও পরিবেশবিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর3:40 am
জোহর11:58 am
আসর4:38 pm
মাগরিব6:44 pm
ইশা8:12 pm
সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

নেত্রকোনার কলমাকান্দায় স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:৪৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬