1. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  2. imonhasanrafi99@gmail.com : imon hasan rafi : imon hasan rafi
  3. jainul8800@gmail.com : Jainul Abedin : Jainul Abedin
  4. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  5. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  6. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপহার পেয়ে খুশি দুই হাজার সদস্য

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলমাকান্দা- প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে দুই হাজার অসহায় ও নিম্ন আয়ের সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে স্থানীয় তিনটি সামাজিক ও সমবায় সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সমিতির কার্যালয়ে রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি: এবং রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

এসময় উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর, সেক্রেটারি তানজু বেগম, সভাপতি আসমা খাতুন, সেক্রেটারি আলপিনা খাতুন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগী সদস্য ময়না, মালেকা ও মদিনা খাতুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমিতির সঙ্গে যুক্ত আছি। সমিতির পক্ষ থেকে সবসময় আমাদের খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে পরিবারের খরচ কিছুটা কমেছে। এতে আমাদের ঈদের আনন্দ আরও বেড়ে গেছে। আমরা সমিতির সকল কর্মকর্তা ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর বলেন, “আমাদের সংগঠন সবসময় সদস্যদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে কেউ যেন কষ্টে না থাকে, সে চিন্তা থেকেই এই উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

আয়োজকরা জানান, শুধু ঈদ উপহার বিতরণই নয়, সংগঠনের পক্ষ থেকে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

  • প্রকাশের সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    ঈদ উপহার পেয়ে খুশি দুই হাজার সদস্য

    প্রকাশের সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬