1. u.jele.v.i.je.79@gmail.com : bHivkNDinIHPTNrvuH :
  2. hridoynews3355@gmail.com : Hridoypress : Hridoy Ahmed
  3. mahabubalama1993@gmail.com : Mahabub Alam : Mahabub Alam
  4. netrakonalive@gmail.com : NETRAKONA LIVE : NETRAKONA LIVE
  5. mdkayeasahmed@gmail.com : MD KAYEAS AHMED : MD KAYEAS AHMED
ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে জেলা মটরযান শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন

নেত্রকোণা লাইভ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আল নোমান শান্ত, দুর্গাপুর প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী’র অনৈতিক ও অসাংগঠনিক কর্মকান্ডের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের আয়োজনে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আগামী ৬ মে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারি ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নিবার্চন। এই নির্বাচন কে বালচাল করার লক্ষে আমাদের সাধারণ শ্রমিকদের দ্বিধাদ্বন্দ তৈরী করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, উক্ত নির্বাচন বন্ধ করার বিষয়ে অহেতুক দাবী নিয়ে এক পত্র প্রেরণ করেন যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। আমরা আমাদের সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করার লক্ষে জেলা ও উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করে নির্বাচন অনুষ্ঠিতের কার্যক্রম হাতে নিয়েছি। ওসমান আলী সাহেবের প্রেরীত পত্রের বিরোধীতা করে জেলা ও বিভিন্ন উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন সাধারণ শ্রমিক কর্মচারীরা। আমরা ওই প্রেরীত পত্রের তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, কার্যকরী সভাপতি মো. শাজাহান মিয়া, যুগ্ন সম্পাদক সিবলী সাদিক, সহঃসম্পাদক তোফাজ্জল হোসেন দিপু, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ খান সহ জেলার অন্যান্য নেতাকর্মীগন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

আপলোডকারীর তথ্য

MD KAYEAS AHMED

মোঃ কায়েশ আহমেদ নেত্রকোণার কলমাকান্দার একজন সমাজসেবক, প্রযুক্তি শিক্ষার্থী ও তরুণ সাংবাদিক। তিনি “স্বপ্নপুরী মানবকল্যাণ সংস্থা” ও “নেত্রকোণা লাইভ”-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অসহায়দের সেবা, রক্তদান, খাদ্য বিতরণ, শিশু উদ্ধার ও তথ্যভিত্তিক সাংবাদিকতায় তার ভূমিকা প্রশংসনীয়। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে রাষ্ট্রপতি ভিডিপি (সেবা) পদক পান। বর্তমানে তিনি ঢাকায় নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং প্রযুক্তির মাধ্যমে সমাজসেবা ও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।
ট্যাগস :
  • প্রকাশের সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
    • আপনি কি নেত্রকোণা লাইভ এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর3:40 am
    জোহর11:58 am
    আসর4:38 pm
    মাগরিব6:44 pm
    ইশা8:12 pm
    সূর্যোদয় - 5:07 amসূর্যাস্ত - 6:44 pm

    দুর্গাপুরে জেলা মটরযান শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন

    প্রকাশের সময় : ০৮:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২